রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায় আলহাজ্ব জি কে গউছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নাসির হায়দার ও এস কে সাদি।
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু ও সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক ও এম জি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা শ্রমিকদল নেতা তুহিন খান। এছাড়াও সম্মেলনে কৃষকদলের জেলার ১৫টি ইউনিটের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সম্মেলনে বক্তারা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
সম্মেলন শেষে মাহবুবুর রহমান আউয়ালকে আহ্বায়ক ও মফিজুর রহমান বাচ্চুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com