বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে কেআলী প্লাজায় অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৭৯০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের কে.আলী প্লাজায় অগ্নিকাণ্ডে দুটি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত মালিকরা। ক্ষতিগ্রস্ত দোকান দুটি হচ্ছে, শ্যামা ফ্যাশন ও এসটি ক্লথ স্টোর। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে কে.আলী প্লাজার শ্যামা ফ্যাশনের আইপিএস বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের এসটি ক্লথ স্টোরে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে দুইটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের কবল থেকে কমপক্ষে ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com