বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৬ জন রোগীর মাঝে ১৩ লক্ষ টাকার চেক বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে নবীগঞ্জ উপজেলায় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৬জন অসহায় রোগীর মাঝে ১৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সভাকক্ষে রোগীদের মাঝে চেক বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল ফজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমেদ, সহসভাপতি মুহিবুর রহমান আকল, কুর্শি ইউপি আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমেদ, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com