শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ছোট বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বড়বোন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৯২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছোট বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বড় বোন গৃহবধূ আম্বিয়া বেগম (৪০)। নিহত আম্বিয়া বেগম বানিয়াচং উপজেলার কামালখানি ইউনিয়নের হাজরাপাড়া মহল্লার আব্দুল হান্নানের স্ত্রী ও চার সন্তানের জননী। (২৫জুলাই) বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত আম্বিয়া বেগম ও তার স্বামী আব্দুল হান্নান প্রাইভেট মাইক্রোবাস যোগে বানিয়াচং থেকে ছোট বোনের বাড়ি নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে লন্ডন প্রবাসী আজাদ মিয়ার বাড়িতে আসার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে দুপুরে মহাসড়কস্থ আজাদ মিয়ার বাড়ির সামনে পৌঁছার পর রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির পান বুঝাই পিকআপ ভ্যান আম্বিয়া বেগমকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন আম্বিয়া বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com