বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে হত্যা মামলার বাদী বিপাকে ॥ প্রতিপক্ষ বেপরোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়াকরিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা করা হয় আব্দুল হেকিম (২৬) নামে এক ব্যবসায়ীকে। পরে এ ঘটনায় মামলা করেও বিপাকে পড়েছেন নিহতের মা আছমা বেগম। মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি ধামকি অব্যাহত রেখেছে প্রতিপক্ষ। তাই নিরূপায় হয়ে লাখাই থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একে একে ৩টি জিডি করেছেন তিনি। এদিকে, গত বৃহস্পতিবার হত্যা মামলার স্বাক্ষী ছকিনা আক্তার ও নিহতের ভাই মিরানকে তুচ্ছ ঘটনা নিয়ে মারপিঠ করা হয়। একই সাথে তাদেরকে স্বাক্ষী না দিতে হুমকিও দেয় তারা। জানা যায়, লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র তৌহিদ মুহুরির সাথে একই গ্রামের মৃত লাল মিয়ার নামীয় জমি নিয়ে তার ছেলে আলমগীর মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয় মাতব্বরা বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। কিন্তু তারা বিষয়টি সমাধান করতে পারেননি।
২০১৮ সালের ২২ অক্টোবর সকালে মৃত অহিদ মিয়ার পুত্র আব্দুল হেকিমকে রাস্তায় একা পেয়ে তৌহিদ মুহুরি গংরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় টেটাবিদ্ধ হন আব্দুল হেকিম। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ২৪ অক্টোবর নিহতের মা আছমা বেগম বাদি হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীর অভিযোগ মামলা দায়েরের পর আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। পরে একই বছরের ১৯ মে ১১ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। পরবর্তীতে আরো ১৬ আসামি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন নিয়ে বেড়িয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com