বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ইং এর মূল্যায়ন পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাদা খসরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, মোঃ হুমায়ুন কবীর, পিন্টু চন্দ্র দাস ও রাজিব কুমার দাস প্রমূখ। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্নত মাছ উৎপাদনের অগ্রণী ভূমিকার মূল্যায়ণ স্বরূপ বিশিষ্ট আড়ৎদার শাহ আলম সিদ্দিকির ছোট ভাই মোঃ শামীম আলমকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত ব্যক্তি প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলামের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com