শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সীমান্ত চোরাচালান প্রতিরোধ বিষয়ে মাধবপুরে বিজিবি-বিএসএফ বৈঠক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ প্রবেশ রোধ সম্পর্কে আলোচনা হয়। মোহনপুর সীমান্তের ১৯৪ ফোর এস পিলারের জিরো লাইনে সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বর্ডারগার্ড শ্রীমঙ্গলের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কাজী আরমান হোসেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৯৫ বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী চিত্রাপাল সিংহ। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৫ বর্ডার গার্ডের স্টাফ অফিসার এডি আকরাম, ধর্মঘর বিওপির সুবেদার রায় মোহন, মনতলা বিওপির সুবেদার গোলাম রব্বানি, সুবেদার হাবিবুর রহমান, ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন লেঃ কর্নেল এফএস ঠাকুর, মেজর সুনিল কুমার, ইন্সপেক্টর নব কুমার, ইন্সপেক্টর প্রিয়া রঞ্জন, ইন্সপেক্টর সন্তোষ কুমার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com