বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ দাউদনগরে রেল লাইনের উপরে বাজার

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৬১৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগরে রেল লাইনের উপরে বসেছে বাজার। ফলে যেকোন সময় দূর্ঘটনাসহ প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। প্রতিদিন ওই রেল লাইন দিয়ে জয়িন্তকা, পারাবত, পাহাড়িকা, কালনী, কুশিয়ারা ও ডেমো ট্রেনসহ ২০টির উপর গাড়ী, চলাচল করে। কিন্তু রেল লাইনের দু’পাশের শিকের উপর সজ্বি ও হাঁস মুরগীর বাজার বসে প্রতিদিন। সকাল থেকে রাত ১১টা পযর্ন্ত এ বাজার চলে। ট্রেন আসার সাথে-সাথে ব্যবসায়ীরা রেল সকটে পড়ে। তবে এতেই কি শেষ? ইতি পুর্বে অনেকেই দূর্ঘটনায় হাত-পা হারিয়ে অনেকেই পঙ্গুত্ব বরন করছে। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে তারা ব্যবসা করে আসছে। অনেক ব্যবসায়ীরা জানান, দাউদনগর রেল গেইটম্যানকে ম্যানেজ করেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল সরেজমিনে গিয়ে লক্ষ্য করা যায় রেল লাইনের দু’পাশে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠিান। এর মধ্যে রয়েছে ফল, চা-য়ের দোকান, সজ্বি মোবাইল টেলিকম, হাস-মুরগীসহ নানা দোকান। ব্যবসায়ীরা জানান, দাউদনগর বাজার ভেঙ্গে পূর্ণবাসন করেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত ব্যবসায়ীদেরকে সুযোগ না দিয়ে অন্যান্য ব্যবসায়ীদেরকে মোটা অঙ্কের টাকায় পৌর কর্তৃপক্ষ। তাই তারা পৌর মার্কেটে দোকান ভীট না পেয়ে রেল লাইনের উপরে জীবনের ঝুকি নিয়ে ব্যবসা করছেন। স্থানীয়রা মনে করেন, এসব ব্যবসায়ের ফলে যেকোন সময় প্রাণহানির ঘটনা ঘটবে। তাই অচিরেই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com