বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে নবীগঞ্জে আসছেন দুই মন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৮৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।আগামীকাল (১৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় কবলিত গ্রাম পরিদর্শন করবেন তাঁরা। এ সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন মন্ত্রীগণ।
গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান। এ ‘দুই মন্ত্রীর সাথে সচিব, ডিডিসহ গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা সাথে থাকবেন।’
চার জেলায় সফর করবেন এ দুইমন্ত্রী। আজ ১৭ জুলাই বুধবার ঢাকা থেকে গাড়ি যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তাঁরা। ওইদিন সকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্নস্থান পরিদর্শন করবেন ও ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরির্দশন এবং ত্রাণ বিতরণ করবেন। একই দিন সন্ধ্যায় সিলেট জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে রাত ৮টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করবেন। ওইদিন সিলেট সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন তাঁরা।
পরদিন ১৮ জুলাই সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্য রওনা দেবেন। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বেলা ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com