রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

কুশিয়ারা নদীর ভাঙ্গনরোধ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ॥ খতিয়ে দেখছে পানি সম্পদ মন্ত্রণালয় ও দুদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কুশিয়ারা এলাকায় নদী ভাঁঙ্গনরোধে গৃহীত বিশেষ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম দূর্নীতির অভিযোগ দুদক ও সংসদীয় কমিটির কাছে প্রেরন করা হয়েছে। উক্ত অভিযোগ খতিয়ে দেখছে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। এনিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পানিসম্পদ মন্ত্রণালয় একটি আলাদা কমিটি করেছে।
অভিযোগটি খতিয়ে দেখতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী কুশিয়ারা ডাইক এলাকা সরজমিনে পরিদর্শন করে গেছেন। এদিকে কুশিয়ারা ডাইকের কাজের দুর্নীতির তদন্তে ঢাকা থেকে দুদকের একটি টিম আসারও কথা রয়েছে। বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় হচ্ছে। কুশিয়ারা ডাইকের প্রায় আড়াই কোটি টাকার প্রকল্পে নয়ছয় হয়েছে এমন আলোচনা সমালোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে।
সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সম্প্রতি কুশিয়ারা ডাইক ও ভাঙ্গন এলাকা পরির্দশন করেন। তার নির্দেশনায় বর্ষা মৌসুম শুরু পূর্বেই পানি সম্পদ মন্ত্রনালয় কুশিয়ারা নদীর ভাঙ্গনরোধে দুই কোটি ৩৮ লাখ টাকা প্রদান করেন। ওই কাজের কার্যাদেশ পায় মৌলভীবাজারের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহাদ এন্টারপ্রাইজ।
ওই এন্টারপ্রাইজের সাথে স্থানীয় আওয়ামীলীগের নেতারা যুক্ত হয়ে দ্রুত গতিতে কাজ শুরু করে। নদীর ভাঙ্গনরোধ ও বাঁধ সুরক্ষায় নি¤œ মানের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠে। কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম দিয়ে কে বা কারা দুদক ও পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে অভিযোগ প্রেরণ করে।
এরই প্রেক্ষিতে গত ৩ জুন বুধবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুশিয়ারা নদীর চরের দখল ও বালু উত্তোলনে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে নিরব রয়েছে উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী মুঠোফোনে বলেন, উপজেলা চেয়ারম্যানের নাম দিয়ে আমাদের কাছে একটি অভিযোগ আসে। আমরা তারই তদন্ত করছি, আমি সরজমিনে বিষয়টি দেখেছি, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে, তবে কুশিরায়ার ডাইক রক্ষায় এবং বিবিয়ানা গ্যাসফিল্ডকে বাঁচাতে আমরা ১০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প হাতে নিতেছি। বর্তমান কাজ মাত্র দুই কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হয়েছে। বিষয়টির অভিযোগ দুদকের কাছে দেয়া ঠিক হয়নি। এখনো কাজ চলমান আছে তাই অনিয়ম হয়েছে বলা যাবে না। কাজ শেষ হবার আগে এমন মন্তব্য সঠিক নয়।
এদিকে, স্থানীয় লোকজনের দাবি, নদী ভাঁঙ্গনরোধে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কোন প্রজেক্টই কার্যকর হবেনা। এনিয়ে উপজেলা প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নদী ভাঙ্গন কবলিত দীঘলবাক এলাকার উন্নয়নে ২ কোটি ৩৮ লাখ টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। ৮১ হাজার গানি ব্যাগ ও ৪৩ হাজার জিও ব্যাগ পালানোর প্রজেক্ট বাস্তবায়ন করছে ফাহাদ এন্টারপ্রাইজ।
এনিয়ে হবিগঞ্জ আইনশৃংখলা কমিটির বৈঠকে আলোচনার সূত্রপাত করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, দুর্নীতি হলে অবশ্যই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ দেয়ার ব্যাপারে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুলী সেলিম বলেন, আমি কোন অভিযোগ করি নাই কে বা কারা আমার নাম ব্যবহার করেছে বিষয়টি খতিয়ে দেখা হউক।
কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহাদ এন্টারপ্রাইজের পক্ষে কার্যক্রম পরিচালনা করছেন দীঘলবাক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলী, তিনি দূর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com