বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৮৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরে কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, যুব উন্নয়ন অফিসের জহিরুল ইসলাম, কৃষক জালাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম মিয়া। মেলায় প্লাণ্ট ডাক্তার ক্লিনিক, বীজ সংরক্ষণ প্রযুক্তি, ভাসমান বেডে সবজি উৎপাদন প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, আদর্শ বসতবাড়ি খামারজাত সার উৎপাদন প্রযুক্তি, ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রযুক্তি, পাহাড়ি জমি চাষাবাদ প্রযুক্তি প্রভূতি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com