শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে যৌথ ব্যবসার নামে প্রতারণা ॥ শহরের ব্যবসায়ী মতিন খান গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যৌথ ব্যবসার নামে প্রতারণা করে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল মতিন খানকে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের বাসিন্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ পোলট্রি ফার্মের মালিক জাকির হোসেন বুলু গতকাল মঙ্গলবার একই উপজেলার বাউসা ইউনিয়নের পশ্চিম নাদামপুর গ্রামের বাসিন্দা শহরের ব্যবসায়ী ও ঠিকাদার মোজাহিদ খান ও তার ছোট ভাই মতিন খানের বিরুদ্ধে যৌথ ব্যবসার নামে প্রতারণা করে তার ও তার ভায়রা তাজুল ইসলাম গেদু মিয়ার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে আত্মসাতের অবিযোগ এনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় এসআই আরিফ একদল পুলিশ নিয়ে নাদামপুরস্থ তার নিজ বাসা থেকে মতিন খানকে গ্রেফতার করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর যৌথভাবে পোলট্রি খামারের ব্যবসা করার জন্য মোজাহিদ খান ও মতিন খানের সাথে জাকির হোসেন বুলু ও তার ভায়রা গেদু মিয়ার কাছ আহমেদ পোলট্রি ফার্ম থেকে গ্রেফতারকৃত মতিন খান ও তার ভাই মোজাহিদ খান ৬ লাখ টাকা গ্রহন করেন। পরবর্তীতে মতিন খান ও তার ভাই ব্যবসার সঠিক কোন হিসাব না দিলে এ নিয়ে বিচার শালিস বসে এবং মতিন খান টাকা নেয়ার কথা স্বীকার করে কিন্তু টাকা ফেরৎ না দেয়ায় অবশেষে ব্যবসায়ী বুলু গতকাল মঙ্গলবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com