শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে টেন্ডারবাজী নিয়ে হত্যাকান্ড ॥ সোহেলের খুনিদের গ্রেফতারে মানববন্ধন ॥ গ্রেফতার এড়াতে পুরুষ শুন্য কয়েক গ্রাম

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৬০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে টেন্ডারবাজি নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রলীগ কর্মী সোহেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মঘর কলেজ ও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কলেজের সামনে ধর্মঘর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ধর্মঘর ডিগ্রী কলেজ, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গতঃ গত ১৩ এপ্রিল জলমহাল ইজারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র সোহেল নিহত হন। হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে সোহেল ও কালা মিয়া হত্যা মামলা দায়েরের পর থেকে নিজনগর ক
ালিকাপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের পুরুষরা গ্রেফতার আতংকে এলাকা ছাড়া হয়ে অন্যত্র আত্মগোপন করেছে। অচিরেই সোহেল হত্যার খুনিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com