বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৭১৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চোরাই, লাইসেন্সবিহীন ও বিভিন্ন ভুয়া স্টিকার লাগানো মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করে। এ সময় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০টি মামলা দেয়া হয়। হবিগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, শহরের বিভিন্ন চোরাই সাইকেলে সাংবাদিক ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর স্টিকার লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র চোরাই মোটর সাইকেল ব্যবহার করছে। এছাড়া অধিকাংশ মোটর সাইকেলেরই রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নাই। তাই কর্তৃপক্ষেও নির্দেশে এসব অভিযান শুরু হয়েছে। গতকাল সদর থানার সামনে এসআই জহির উদ্দিন বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। এ অভিযান প্রতিদিন চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com