শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলীর বাস ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির বলেছেন, উন্নয়নের অঙ্গিকার নিয়ে আওয়ামীলীগ সরকার টানা দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেছে। যত বাধাই আসুক না কেন জনগনের উন্নয়ন করা থেকে আওয়ামীলীগ সরকারকে সরিয়ে রাখা যাবে না।
গতকাল দুপুরে ৮৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর বাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ-লাখাইর প্রতিটি এলাকায় যাতে সুষম উন্নয়ন হয় তার জন্য পরিকল্পনা করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই মাটির সন্তান হিসাবে উন্নয়ন কাজ করে যাওয়া আমার স্বপ্ন। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করায় এই স্বপ্ন পুরন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথের প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ দিদার হুসেন, হাজী মোঃ বুলবুল চিশতী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লিয়াকত আলী, নজরুল ইসলাম শামীম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com