সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে ॥ পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালিত আজ হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে হবিগঞ্জ পৌরসভায় অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভাসহ সারাদেশের পৌরসভায় এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালীন হবিগঞ্জ পৌরসভায় কর্মবিরতিও পালন করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর কর্মকর্তা-কর্মচারীদের এ দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ। বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফয়েজ আহমেদ বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সকল নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক সেবা দেয়ার কাজে নিয়েজিত থাকেন। কিন্তু বাংলাদেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার হতে না হওয়ার কারণে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকুরী শেষে তাদের পেনশন না থাকার কারণে তাদেরকে পরিবার পরিজন নিয়ে অসহায় দিনাতিপাত করতে হয়। তাই সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আমারা রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবী আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে আজ ঐক্যবদ্ধ। দাবী আদায় না হওয়া পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘরে ফিরে যাবে না। তিনি আগামী ১৪ জুলাইয়ে ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে এ আন্দোলনের সফলতা কামনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশ হবিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ হবিগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীব”ন্দ।
বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আলীম মোল্লা স্বাক্ষরিত এক পত্রে দাবী আদায়ের স্বপক্ষে ৩ দিনের কর্মসূচীর কথা বলা হয়েছে। সে অনুযায়ী আজ ২ জুলাই জেলা প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান, ওই দিন সকাল ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ থাকবে। ১৪ জুলাই ঢাকা প্রেসক্লাবের সামনে/কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশসহ অবস্থান কর্মসূচী পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com