সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ উপজেলা মাসিক সমন্বয় সভায় অংশ নেননি ইউনিয়ন চেয়ারম্যানগণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করেননি ইউপি চেয়ারম্যানগণ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যান দুর্ব্যবহার এবং কাজের বিল প্রদানে নানা টালবাহানা করার অভিযোগ এনে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানগণ মাসিক সমন্বয় কমিটির সভায় অংশগ্রহন করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান ইজাজুর রহমান।
সুত্রে জানা যায়, গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত পরিষদের তৃতীয় সমন্বয় সভা আহ্বান করা হয়। নির্ধারিত সময়ে সভা কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিমসহ কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত হলেও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত হননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম ইউপি চেয়ারম্যানদের সাথে দুর্ব্যবহার, বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের বিল প্রদানে নানা টালবাহানা করেন এমন অভিযোগ এনে চেয়ারম্যানরা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন নি। এ ব্যাপারে একাধিক ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ করলে তার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com