বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ ॥ আওয়ামী লীগ ঘরণার ৪ প্রার্থী স্বতন্ত্র লড়ছেন বিএনপি নেতা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ১০০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। পৌর এলাকার ২০টি কেন্দ্রে একযোগে ‘ইভিএম’ পদ্ধতিতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম ইভিএম-এর সাথে পরিচয় ঘটছে হবিগঞ্জ পৌরবাসীর। ৪৭ হাজার ৮২০ জন ভোটার মাত্র ১৫ মাসের জন্য নির্ধারণ করবেন কে হবেন প্রথম শ্রেণির এ পৌরসভার নতুন মেয়র। নির্বাচনে লড়াই করছেন ৫ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিকদলের সভাপতি এম. ইসলাম তরফদার তনু। মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়ছেন। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে চামচ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু আওয়ামী লীগের তৃণমুল রাজনীতিক হিসেবে পরিচিত। দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের ভাগ্যে দলীয় মনোনযন জোটেনি। ফরে জগ প্রতীক নিয়ে তিনি ভোট যুদ্ধে নেমেছেন।
গত ৩০ ডিসেম্বর অনুুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এর আগে তিনি গত ২৮ নভেম্বর পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলে এ পদটি শুন্য হয়। এর পর থেকে পৌরসভার প্যানেল মেয়র দিলীপ দাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।
লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটার ৪৭ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৮৩৮ ও মহিলা ভোটার রয়েছেন ২৩ হাজার ৯৮২ জন। বিগত ৩টি নির্বাচনে পর পর বিএনপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে কারাবন্দি অবস্থায় সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে গউছ বিপুল ভোটে জয় লাভ করেন। এবারের নির্বাচনে দৃশ্যত আওয়ামী লীগের ৪ প্রার্র্র্থী। যে যার অবস্থানে থেকে জয়ের মালা ছিনিয়ে নিতে সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৪ প্রার্থীর পক্ষেই রয়েছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমর্থন।
অপরদিকে একক প্রার্থী হিসেবে বিএনপি নেতা এম ইসলাম তরফদার তনু শুরু থেকেই আলোচনায় রয়েছেন। তবে তাকে জয়ী করতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের একাংশের অসহযোগিতা তার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এর পরও জয়ের ব্যাপারে তনু জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com