শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেন। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের পরাজিত শক্তি বসে নেই। তারা কখনো নিজেদের নামে, আবার কখনো ছদ্ম নামে এসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন-মাঝে মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন, ‘টুস করে দেশে ঢুকে পড়বেন’। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ একটি ভিডিও ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিলেট থেকে দ্রুত গতিতে যাচ্ছে ইউনিক পরিবহনের বাস। সামনের দিক থেকে আসছে বেঙ্গল পরিবহনের আরেকটি বাস। হঠাৎ দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ। পাশ দিয়ে নেমে গেল ইউনিক। বেঙ্গল দাঁড়ালো সড়কের উপর। বিকট শব্দের পর মুহূর্তে নিস্তব্ধ চারিদিক। একটু পর চিৎকার। ‘বাঁচাও বাঁচাও’। ভয়ানক দৃশ্য। বাসের জানালায় লাশ ঝুলছে। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে তাহমিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবি, বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে স্বামী ও তার স্বজনরা তাহমিনাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ, মাধবপুর বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজার থেকে দেবপাড়া বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দেবপাড়া (বালিদ্বারা) বাজারে কায়স্থগ্রাম আল-বারাকাহ যুব সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কায়স্থগ্রাম আল-বারাকাহ যুব সংঘের সভাপতি মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ দেশের চা-শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক চা-নিলামে প্রতিষ্ঠানটির উৎপাদিত চা ইতিহাসের সর্বোচ্চ গড় দামে বিক্রি হয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকায় আয় ও উৎপাদন-উভয় ক্ষেত্রেই নতুন সাফল্যের মুখ দেখছে দেশের অন্যতম বৃহৎ এই চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর পুরানহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার সামছুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আলমগীর একটি পরিত্যক্ত বা সংযোগাধীন স্থানে বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করছিলেন। এ সময় লাইনে বিদ্যুৎ প্রবাহ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাউছ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গাউছ মিয়া উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আতুঘোড়া গ্রামের মৃত ফজল খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গাউছ মিয়া বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১১। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১১-এর সিপিএসসি সদস্যরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com