প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ছাত্র রাজনীতির কর্ণধার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবীতে লাখাই উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে উপজেলা গেইটের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা ছাত্র দল নেতা মিয়া মোহাম্মদ লায়েছ। সৈকত আলী ইমনের পরিচালনায়
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ দন্ড প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে থানার এস.আই.সামস-ই তার্বরীজ নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসার এক ছাত্র আহত হয়েছে। বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মনির হোসেনের পুত্র ধুলিয়াখাল আমিনিয়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম (১২) বাড়ী থেকে গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসায় আসার পথে গাড়ী থেকে নেমে উল্লেখিত স্থানে পৌছলে বেপরোয়া একটি সিএনজি আটোরিক্সা ধাক্কা দিলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থয়
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটের ৯৫ লাখ ৯৪ হাজার ৯১ টাকা আয় এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে যোগাযোগ, স্যানিটেশন, শিক্ষা, খেলাধূলা ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ
চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশে যৌন হয়রানী বন্ধের দাবীতে চুনারুঘাটে ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পৌরশহরের দেওরগাছ নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ম্যানেজার মোঃ শহীদ উল্লা, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাসান আলী, মানবাধিকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, জেলা শিক্ষা প্রোগ্রাম অফিসার আনোয়ারা
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আব্দুল কাইয়ূম। সভায় শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ৫২,৭৩,৩৫৬/-
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কেলী কানাইপুর স্কুলের রাস্তা সিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এডিপির অর্থায়নে এবং পৌর সভার বাস্তবায়নে উক্ত রাস্তাগুলোর নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় সোয়া ৫ লাখ টাকা। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম,
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউপি প্রাঙ্গণে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি খাত, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সহায়তা তহবিলকে অগ্রাধিকার দিয়ে ৮৭ লাখ ৬০ হাজার ৮৫৩ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বাজেট পেশ সভায় সভাপতিত্ব করে ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন। উম্মুক্ত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত ডোঙ্গা মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮) একই এলাকার মৃত মনাই মিয়ার ছেলে সোলাইমান মিয়া (৩৮) ও জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত বেনু মিয়ার ছেলে জিলু মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা যায়-গতকাল
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে দন্ত বিভাগের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের ডেন্টাল ইউনিট উদ্বোধন করেন জেলা বিএমএ সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু, প্রকৌশলী ফনীভূষণ দাশ, জগদীশ চন্দ্র মোদক, আলহাজ্ব ফরিদ