চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় বিআরডিবির মাঠ সংগঠক এর বিরোদ্ধে সমিতির নামে ভূমিহীন লোকজনকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয় আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলা বিআরডিবির মাঠ সংগঠক রহমত আলী সম্প্রতি আহমদাবাদ ইউনিয়নে বনগাঁও গুচ্ছগ্রামের অসহায় দরিদ্র লোকজনের মাঝে সমিতির মাধ্যমে ৩০ জন সদস্যকে ঋণ দেওয়ার কথা
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মোঃ খালেদ মিয়ার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করেছে পুলিশ। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ গতকাল সোমবার মামলা দুটি করে। এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এদিকে রঘু চৌধুরীপাড়ায় অবস্থিত ৩নং ইউনিয়ন ভূমি অফিসে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায়
স্টাফ রিপোর্টার ॥ শহরের ইনাতাবাদ এলাকায় মুরচাঁন বেগম (৫৫) এক নামে মহিলার পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুর রশিদের স্ত্রী। গতকাল সোমবার ১১ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুরচাঁন বেগম ওই সময় পার্শ্ববর্তী পুকুরে প্রয়োজনীয় কাজ সারতে গেলে অসাবধনতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেভরন বাংলাদেশের সহযোগীতায় ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়ার) উদ্যোগে বিবিয়ানা কমিউনিটি ড্রীভেন গ্রীন ইনশিয়েটিভস (সি.ডি.জি.আই) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। আইডিয়া’র নির্বাহী-পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি
বাহুবল প্রতিনিধি ॥ দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে বাহুবলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে বাহুবল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের কমান্ডার ডা. আবুল হোসেন (সাবেক ইউপি চেয়ারম্যান), ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খালেদ মিয়ার গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় আদর্শ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর-গালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবারের জুনিয়র সাটিফিকেট পরীক্ষায় সিলেট বিভাগের মধ্যে ৭ম স্থান অধিকার করেছে। এরমধ্যে ৬টি এ প্লাস, ২৫টি এ গ্রেড, এ- ৭টি, বি ৩টি ও সি-তে ১টিসহ শত ভাগ পাশের গৌরব অর্জন করেছে। ফলে জুনিয়র সাটিফিকেট পরীক্ষায় বিভাগের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে। উক্ত মাদ্রাসার
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে সাব-রেজিষ্ট্রার এস,এম আতাউর রহমান খান এর বিদায় উপলক্ষে দলিল লেখক সমিতি ও অফিস স্টাফ এর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি মোরশেদ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ্ মোঃ সাজিদুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সাব-রেজিষ্ট্রার
প্রেস বিজ্ঞপ্তি ॥ ওলীকুল শিরমনী ৩৬০ আউলিয়ার সরদার হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ চেরাগ কুতুব উদ্দিন আউলিয়া চিশতী (রহঃ) এর পবিত্র ওরস মোবারক আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ওরস মোবারক শুরু হচ্ছে। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামে ঐতিহাসিক দরবার শরীফ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত পালনে ও মহা সমারোহে উদযাপনের প্রস্তুতি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান একুশে ফেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জের সাকুয়া ইয়াং ষ্টার সোসাইটির উদ্যোগে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় টুকের বাজারস্থ ইউপি অফিসের সামনে ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের সভাপতিত্বে এবং ইয়াং ষ্টার সোসাইটির সভাপতি মোঃ দুরুদ মিয়া ও বৃন্দাবন কলেজের ছাত্র
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সাগরদিঘীর পশ্চিম পাড়ের এলআর হাই স্কুল মাঠে দিনব্যাপী কৃষি মেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃষি মেলার সমাপনীতে বিকেলে কৃষিমেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার পরিতোষ সরকার। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় করাব ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২৬৫ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে ২৫ কেজি করে মোট ৬ হাজার ৮শত কেজি চাউল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার করাব ইউনিয়ন অফিসে নতুন বছরের জানুয়ারি মাসের এ চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আঃ হাই কামাল, উপজেলা মহিলা বিষয়ক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলুর মাতা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ গতকাল মঙ্গলবার বেলা ৪টায় নিজ
রিফাতউদ্দন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া (২৩), মৌজপুর গ্রামের সহিদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও মীরনগর গ্রামের ধনু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২০)। গত সোমবার ভোর রাতে থানার এস.আই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে গত শনিবার দুপুর ২টায় ২১শে বই মেলায় প্রকাশিত তরুণ কবি এসএম সাজ্জাদের টিংরা পুটির বিয়ে কাব্যগ্রন্থের মোড়ক উন্মুচন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। প্রফেসার আব্দুল হাই এর সভাপতিত্বে ও শেখ কায়ছার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নবীগঞ্জ- বাহুবল আসনের
প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃন্দাবন কলেজস্থ হবিগঞ্জের স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরনে দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয় হয়েছে। গত ২১ ফেব্র“য়ারী রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ লিজান খান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এম কাউছার আহমেদ, রাজেন্দু শেখর