স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ- আরএফএল এর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার কাচ্চি ডাইন রেস্টুরেন্টে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে মতাদর্শের ভিন্নতা কিন্তু দিনশেষে জয় হোক মানবিকতার। এমনই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন)। নির্বাচনী মাঠের প্রধানতম প্রতিদ্বন্দ্বী এবং দেশের প্রবীণ আলেম, ১১দলীয় ঐক্যজোটের মাওলানা আব্দুল বাসিত আজাদ অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন শুনে গতকাল শনিবার
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ এবারও বড় ধরনের সাফল্য অর্জন করেছে। প্রতিবছরের ন্যায় এ বছরও স্কুুলটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সুশৃংখল শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের মেধার সমন্বয়ে এ সাফল্য সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে পুরো উপজেলা জুড়ে স্কুুলটির সাফল্য
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮/১০ জনের ডাকাতদল আইনজীবির পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ¦ জি কে গউছ, সদর
স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৬ হাজার রোজাদার
স্টাফ রিপোর্টার ॥ দুই চালকের হাতাহাতি ও মারামারির ঘটনায় দিনভর বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল শুরু হয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আবারও সড়কে নেমেছে বাসগুলো। এর আগে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ ঘোষণা করলে সিলেট ও হবিগঞ্জগামী যাত্রীরা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারঘাট) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন- এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় ঘোষিত সিলিকা বালুমহালগুলোকে ঘিরে অবৈধ উত্তোলন ও পাচারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সরকারি গেজেট অনুযায়ী জেলায় মোট ২৩টি সিলিকা বালুমহাল রয়েছে- মাধবপুরে ৮টি, চুনারুঘাটে ৭টি এবং বাহুবলে ৮টি। বর্তমানে অধিকাংশ মহালের কার্যকর ইজারা নেই; তবুও রাতের আঁধারে ও ভোরবেলায় ট্রাক ও ট্রাক্টরে করে বালু
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের বসতবাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় গৃহকর্তা চুনু মিয়া (৫১) ও তার স্ত্রী হোছনা বেগম (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত চুনু মিয়া ৯ জনের নাম
স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর কবরস্থানে দাদা-নাতির দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাদের মৃত্যুতে চোখের জল ফেলেছেন। রাজনগর জজ বাড়ির কোর্টের পেশকার গাজী সালাউদ্দিনের বড় ছেলে ব্র্যাক ইউনিভার্সিটির ৪র্থ শ্রেণির ছাত্র গাজী ফাহিম হাসান হাবিব হৃদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার খান মর্ডাল মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। পাশাপাশি জজকোর্টের সিনিয়র