বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার বিকেলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় শেষে বাহুবল উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার এ তথ্য জানিয়েছেন। নির্বাচনী তফসিল মতে আগামী ২৩ এপ্রিল বাছাই, ২৯ এপ্রিল প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২২। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭, মহিলা ৭৪ হাজার ৪৬৪ এবং হিজরা ১ জন।
শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া, আক্তারুজ্জামান, রাজন চৌধুরী ও আনোয়ার হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- মোঃ শামীনুর রহমান, কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ, আব্দুল মালেক মাদানী, সোহেল আহমেদ ও সিরাজুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- নিছফা আক্তার, হাসিনা আক্তার শিপা, নাজমুন নাহার (রীতা), আলফা বেগম ও ছালেহা বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com