সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক নিউইয়র্কে সংবর্ধনায় হুইপ জি কে গউছ সিলেট বিভাগের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে আজমিরীগঞ্জে গৃহবধূ তন্নী হত্যা মামলার ৪ আসামি কারাগারে হুইপ জিকে গউছ এমপিকে ফুলেল শুভেচ্ছা বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হবিগঞ্জ শহরের রবিদাস পাড়ায় রমরমা মাদক ব্যবসার অভিযোগ সাপ্তাহিক ছুটি বাতিল ॥ ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা শহরে নিষিদ্ধ পলিথিন ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন আজাদ

বিদেশী কোম্পানীর সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশী কোম্পানীর সাথে ১৫ বছরের ইজারা সম্পাদিত চুক্তি বাতিল করে নেতৃবৃন্দের উপর পুলিশী হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার হবিগঞ্জ আরডি হলের সামনে বামপন্তী সংগঠন এবং সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট হবিগঞ্জের উদ্যোগে বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, বাসদ জেলা সমন্বয়ক নূরুজ্জামান তরফদার, শফিকুল ইসলাম, মারফত আলী প্রমুখ। উপস্থিত ছিলেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক আজমান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রনজন কুমার রায়, জন্টু সরকার, কাজল চক্রবর্তী, রনজিত সরকার, পলাশ চৌধুরী, আছকির মিয়া, অজয় সরকার, আলী হোসেন, বাসদ নেতা ওয়াদুদ মিয়া, আনিস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন-অতীতের সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার বিদেশী কোম্পানী বিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সম্পাদন করে সরকার দেশের দেশপ্রেমিক জনগণকে হতাশ করেছে। অনতিবিলম্বে এই চুক্তি বাতিল করে গণদাবীর প্রতি সম্মান জানানোর আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে সমাপ্ত হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com