বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, মশাল ও ব্যানারসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। আটক ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার শরীফখানী এলাকায় কয়েকজন যুবলীগ কর্মী ব্যানার, মশাল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেহেদী হাসান ইমনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে চারটি আগুনের মশাল, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং যুবলীগের একটি ব্যানার উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com