বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহরের গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্যে ॥ স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদে গ্রামীণ ব্যাংকের এক কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী, সাবেক এক শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে নিহতের মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের নাসির লস্করের ছেলে মো. আলা উদ্দিন লস্কর স্ত্রীকে নিয়ে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি শহরের ২নং পুল এলাকার গ্রামীণ ব্যাংক কার্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী স্টাফ কোয়ার্টার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। বর্তমানে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। সন্তানরা নানা ও দাদার বাড়িতে থাকত।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার রাতে বাসা থেকে বের হয়ে প্রায় এক ঘণ্টা পর ফিরে আসেন আলা উদ্দিন। এ সময় তাকে হতাশাগ্রস্ত দেখাচ্ছিল। স্ত্রী জানতে চাইলে তিনি মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়ে যাওয়ার কথা জানান। পরে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানার এসআই প্রদীপ রায় হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ সময় তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। তাদের অভিযোগ, ইনাতাবাদ এলাকার বিভিন্ন সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও পুলিশের টহল না থাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্ত ও নিহতের স্ত্রীর বক্তব্য অনুযায়ী, সোমবার রাতে বাসা থেকে বের হয়ে প্রায় এক ঘণ্টা পর ফিরে ঘুমিয়ে পড়েন আলা উদ্দিন। পরে রাতে তার সাড়া না পেয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, তিনি স্ট্রোক করে থাকতে পারেন। তবে মোবাইল ফোন উদ্ধার এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com