বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। যে সকল এলাকায় অভিযান পরিচালনা করা হয় সেগুলো হলো শায়েস্তানগর, পুরান বাজার, বদিউজ্জামান খান সড়ক ও কালীবাড়ি রোড।
সকালে হবিগঞ্জ পৌরসভা ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি টিম শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারের পিছনে অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোঃ গোলাম সামদানী ও হবিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযানকালে মহব্বত কমিউনিটি সেন্টারের পিছনে জলাশয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বাশ দিয়ে তৈরী স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ৫টি টিন ও ৫১ টি বাশের টুকরা জব্দ করা হয়।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘নিয়ম অনুযায়ী পুকুর ভরাট করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু অনুমোদন ছাড়াই এখানে পুকুর ভারাট করা হচ্ছে। এর আগে এব্যাপারে অভিযোগের ভিত্তিতে যারা ভরাট করছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেয়া হলেও তারা নোটিশের কোন জবাব দেননি।’ তিনি বলেন, ‘এই পুকুর ভরাট করলে এলাকার পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।’ তিনি বলেন, ‘এছাড়াও এখানে পৌরসভার অনুমোদন ছাড়া একটি আধাপাকা ঘরও নির্মাণ করা হয়েছে।’
জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোঃ গোলাম সামদানী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে ওনাদেরকে ৩ বার নোটিশ করা হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টে রিট পিটিশন খারিজ হয়ে যায়। হাইকোর্টের নিদের্শনা ছিল তারা যেন ভরাট কার্যক্রম স্থগিত রাখেন। এই আদেশ তারা পালন করেননি। তারা রাতের আধারে ধাপে ধাপে মাটি ফেলে জলাশয়ের সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এতে করে হাইকোর্টের নির্দেশনা তারা অমান্য করছেন।’
হবিগঞ্জ পৌরসভার টিম পরে পুরান বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একইভাবে বদিউজ্জামান খান সড়ক এবং আরডি হলের সামনেও অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com