স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা আক্তার (৩৮) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ধুলিয়াখাল এলাকায় জেলা কারাগার সংলগ্ন শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে মাদক বিক্রির সময় গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসিব ইকবালের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আটক আয়েশা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহজাহান মিয়া এবং পিতা মোঃ হাবিজ মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।