মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ কালেক্টরেট কাব। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের সভাপতি কাজল দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের অর্থ সম্পাদক আজগর আলী। পরে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, এনামুল হক আখঞ্জি, সোমাইয়া আক্তার, নিরঞ্জন সরকারসহ কাবের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বিদায়ী জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের কর্মময় সময়ের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন নির্লোভ, সৎ ও মানবিক মানুষ ছিলেন। দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, সততা ও ভালো ব্যবহারের মাধ্যমে সহকর্মীদের মাঝে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর বদলিতে তাঁরা একজন ভালো মানুষ ও আন্তরিক অভিভাবককে বিদায় জানাচ্ছেন। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com