বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ১১ মাস বয়সী মেয়ে শিশুটির থ্যালাসেমিয়া ধরা পড়েছিল মাত্র তিন মাস বয়সে। এরপর প্রতি মাসেই তাকে রক্ত দিতে হতো। মেয়েকে সারা জীবন এই রোগের সঙ্গে লড়তে হবেতা কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না মা মঞ্জুশ্রী চক্রবর্তী। মেয়ের ভবিষ্যৎ চিকিৎসা ও জীবন নিয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। স্ত্রীর এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন স্বামী জীবনানন্দ বিশ্বাস।
জীবনানন্দ বিশ্বাস পৈতৃক বাড়ি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মিরাশী গ্রামে। সিলেট টিএমএসএস এ কর্মরত আছেন। এর মধ্যে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এর পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনদের উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির প্রায় ১০ ঘণ্টা পর গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে সুরমা নদী থেকে উদ্ধার করা হয় মা ও শিশুটির মরদেহ।
মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাসের ভাষ্য, মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন মঞ্জুশ্রী। তবে পুলিশ বলছে, পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, মঞ্জুশ্রী চক্রবর্তী সিলেট নগরের ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা। তাঁদের ১১ মাস বয়সী মেয়ের নাম জয়স্মিতা বিশ্বাস। মঞ্জুশ্রী গৃহিণী ছিলেন। গতকাল বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্ত্রী ও সন্তান নিখোঁজের ঘটনায় গতকাল দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জীবনানন্দ বিশ্বাস। পরে রাতে স্থানীয় বাসিন্দারা নগরের মাছিমপুর এলাকায় সুরমা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত সোয়া দুইটার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঞ্জুশ্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শিশুটিও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। তবে মা-মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com