বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিনব্যাপী জন্ম উৎসব শুরু আজ সুরমা নদী থেকে চুনারুঘাটের মা ও মেয়ের মরদেহ উদ্ধার নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার হবিগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শায়েস্তাগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন হুইপ জি কে গউছ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্ব্যে মারাত্মক হুমকী নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠিত বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাটে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার দায়ে মনজুর রহমান রাতুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মনজুর রহমান রাতুল উপজেলার বনগাঁও এলাকার (আমু রোড) লুৎফর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমকান্দি স্লুইসগেট সংলগ্ন এলাকায় অনুমতি ব্যতীত মাটি কাটা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ এবং ফসলি ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com