নবীগঞ্জ প্রতিনিধি ॥ পারিবারিক আনন্দ-উচ্ছ্বাস, আত্মীয়-স্বজনের মিলনমেলা আর শুভাকাঙ্খীদের ভালোবাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক কিরণ দেবের বৌভাত অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর নিজ বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিরণ দেব বাহুবল উপজেলার রামপুর, লামাতাসী এলাকার কৃপাসিন্ধু দেব ও বিথীকা দেবের জ্যেষ্ঠ পুত্র। তিনি বিশিষ্ট চিকিৎসক ডা. অর্ধেন্দু দেবের ভাতিজা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এরিয়া ম্যানেজার ও নবীগঞ্জ ফারিয়ার উপদেষ্টা আব্দুল হামিদ (এপেক্স ফার্মা), এছাক আলী (নিপা ফার্মা) ও হাকিম নজরুল ইসলাম (ফেনীর দাবাখানা)। এ ছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ ফারিয়ার সভাপতি মো. গোলাম রহমান লিমন, অর্থ সম্পাদক মাসুদ তালুকদার, যুগ্ম সম্পাদক স্বপন রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে বৌভাতের আয়োজন পায় ভিন্নমাত্রা। অতিথিরা নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের আগামী দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে আত্মীয়তার বন্ধন আরও সুদৃঢ হওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য আবহ তৈরি হয়। অতিথিদের আন্তরিক উপস্থিতি ও শুভকামনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।