সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক নিউইয়র্কে সংবর্ধনায় হুইপ জি কে গউছ সিলেট বিভাগের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে আজমিরীগঞ্জে গৃহবধূ তন্নী হত্যা মামলার ৪ আসামি কারাগারে হুইপ জিকে গউছ এমপিকে ফুলেল শুভেচ্ছা বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হবিগঞ্জ শহরের রবিদাস পাড়ায় রমরমা মাদক ব্যবসার অভিযোগ সাপ্তাহিক ছুটি বাতিল ॥ ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা শহরে নিষিদ্ধ পলিথিন ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন আজাদ

মাধবপুর বাজারে সোনাই নদীর তীরে ময়লার স্তুপ ॥ দুর্গন্ধে দুর্ভোগ

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে সোনাই নদীর তীরবর্তী মাছ বাজারের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, মাধবপুর বাজারের সোনাই নদীর তীরবর্তী সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের বাসা বাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্গন্ধের কারণে বাজারে চলাচল ও ব্যবসা পরিচালনায় ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মাধবপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন নানা প্রয়োজনে এখানে মানুষের সমাগম ঘটে। অথচ বাজারের পাশেই সোনাই নদীর তীরে ময়লার স্তূপ পড়ে থাকায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে জনস্বাস্থ্য ও নদীর পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ও সোনাই নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com