স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল থেকে আবারও গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল (৪৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়াখাল এলাকা থেকে ডিবি ও সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে কারাগারে যান দুলাল। পরে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে যাবার পথে ধুলিয়াখাল থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এদিকে ধরপাকরের ভয়ে আওয়ামী লীগের বড় বড় নেতারা আত্মগোপনে রয়েছেন। ওসি জাহিদুল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা আছে। তাকে ডিবি গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করে।