হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মোবাইল কোর্টে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক মিয়া (২৯) উপজেলার লোহাখলা গ্রামের ফজর উদ্দিনের ছেলে। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গাঁজা সেবন করে উচ্ছঙ্খল আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় ঘটনাস্থল থেকে এক পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।