মাধবপুর প্রতিনিধি ॥ ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ রেজিয়া সুলতানা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।