সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়ম ॥ নবীগঞ্জে সংগ্রহ কার্যক্রম স্থগিত ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৯৩০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সংগ্রহ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।
গতকাল দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্রয় কমিটির প্রধান উপদেষ্ঠা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির নির্দেশে তা স্থগিত করা হয়। সেই সাথে অনিয়ম খতিয়ে দেখতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি তৌহিদ বিন-হাসান।
উপজেলা নির্বাহী অফিসার ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি তৌহিদ বিন-হাসান বলেন, ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠার পর পর আমরা ধান নেয়ার কার্যক্রম বন্ধ করেছি ও ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি ।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াম মিলাদ এমপি বলেন, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠায় নবীগঞ্জের ইউওনওকে ধান সংগ্রহ কার্যক্রম সাময়িক স্থগিত এবং তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে নির্দেশ প্রদান করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com