সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নারিকেল গাছ মার্কার সমর্থনে দলীয় নেতাকর্মীদের সাথে টিটু’র মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র সাথে দলীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় আর.ডি হল মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি শাবাজ চৌধুরী, স্বপন লাল বণিক, আবু সালেহ মোহাম্মদ শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সায়েদুজ্জামান জাহির, জেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ফজলে রাব্বি রাসেল, জেলা যুবলীগ প্রচার সম্পাদক আব্দুল হাকিম, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, যুবলীগ নেতা আলম মিয়া, ধ্র“বজ্যোতি দাস টিটু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জীবন খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান শিপন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিন্টু দাশ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ মহিবুল আলম শায়েল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকলে নারিকেল গাছ মার্কার পক্ষে একযোগে কাজ করার জন্য একমত পোষণ করেন। পরে নারিকেল গাছ মার্কার সমর্থনে দলমত নির্বিশেষে সমর্থকদের নিয়ে শহরে গণসংযোগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com