বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইনাতগঞ্জ বাজার এলাকায় জায়গা নিয়ে সৃষ্ট বিরোধ শালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার এলাকায় জায়গা নিয়ে সৃষ্ট বিরোধ কোন রক্তপাত ছাড়াই শালিসে নিষ্পত্তি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসউদ আহমেদ জেহাদী ও বর্তমান ইউপি সদস্য আরজু মিয়ার মধ্যে সম্প্রতি জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। উক্ত বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি জানতে পেরে বর্তমান চেয়ারম্যান বজলুর রশিদ এলাকার বিশিষ্ট মুরুব্বীদের সাথে নিয়ে উক্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। মুরুব্বিয়ানগণ উভয় পক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি শালিসে নিষ্পত্তিতে সম্মতি প্রদান করলে গত ৭ জুন শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শালিসে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ। শালিস বৈঠকের শুরুতে এলাকার বিশিষ্ট মুরুব্বী মোঃ নুরুজ্জামান ওরফে হিরণ মিয়া উভয় পক্ষকে উদ্দেশ্য করে সারগর্ব ও যুক্তিসঙ্গত জোড়ালো বক্তব্য রাখেন। হিরন মিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক চেয়ারম্যান মসউদ আহমেদ জেহাদী বিরোধ নিষ্পত্তিতে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। এতে আর কোন আলোচনা ছাড়াই রক্তপাতহীন ভাবে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com