সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৮৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই গ্রামের পারভেজ মিয়া বাদী হয়ে ১৯ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমল আদালত-৪ এ মামলাটি দায়ের করেছেন। মামলাটি বানিয়াচং থানার ওসিকে এফআইআরপূর্বক ৩ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। মামলার আসামীরা হলেন, একই গ্রামের আব্দুল মালিকের ৮ ছেলে আমিরুল (৪০), কামরুল (৩০), নজরুল (৫২), আজিজুর রহমান (৪৮), শহিদুল (৩২), শফিকুল (২৮), টিপু (২৪), সাইদুল ইসলাম (সোয়েব) (২৬) এবং একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মনিরুল ইসলাম (৪৮), আব্দুল মতলিবের ছেলে সুয়া মিয়া (৫৪), সালাউদ্দিনের ৪ ছেলে সুমন মিয়া (৩৫), সামছুল মিয়া (৩৩), ফরহাদ মিয়া (৩০) ও জায়েদ মিয়া (২৫), নুর আলীর ২ ছেলে আনোয়ার আহমেদ (২৮) ও দুলাল আহমেদ (২৬), মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মমিন মিয়া (৪২), মৃত সরাফত উল্লার ছেলে মোহাম্মদ আলী (৪৯) ও সুয়া মিয়ার ছেলে মাসুম (২৪)। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জন।
মামলার বিবরণে উল্লেখ করা হয় গত ২৯ মে দুপুর ২টার দিকে আসামীরা বাদীর মালিকানাধীন চারা বিছরা হতে আসামীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক মাটি কেটে গর্ত শুরু করে। এ সময় পারভেজ মিয়া বাঁধা দিলে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আসামীরা আক্রমন করে। আক্রমনের ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে আসামীরা তার বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পারভেজ মিয়া জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com