সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০১৯
  • ৭৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ডাকাতরা হল, চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সফিকুর রহমান (৩৮), একই গ্রামের সুরুজ মিয়ার পুত্র লোকমান (৩৭), উসমানপুর গ্রামের রফিক মিয়ার পুত্র জলিল (৩৬) ও জারুলিয়ার গ্রামের মৃত ছাবের মিয়ার পুত্র কাজল মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর ইউনিয়নের বাদগাও গ্রামের দুবাই প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে ডাকাতি করার জন্য ১০/১৫ জনের একদল ডাকাত দরজা ও গ্রিল কেটে ঘরে ঢুকে। পরিবারের সদস্যরা আচ করতে পেরে চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘেরাও দিলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও উল্লেখিত ৪জনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র রামদা, কিরিজ চুরা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মানুষের এবার ঈদযাত্রা নির্বিঘœ করতে পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি রুখতে চুুুনারুঘাট থানা পুলিশ বদ্ধপরিকর। ঘটনার সাথে যে কেউ জড়িত থাকুক তদন্ত প্রতিবেদনে জড়িত থাকার সংশ্লিষ্টতা পেলেই তাকে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com