বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামল-ভাংচুর, আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হামলা, ভাংচুর ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে রাতেই নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১৪জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনাতাবাদ গ্রামের হাসিম উল্লাহ ও তার ভাই মাসুক উল্লাহর সাথে তাদেরই আপন ভাগিনা আশিক মিয়া গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত সোমবার রাত ১টার দিকে হসিম উল্লাহ ও তার ভাই মাসুক উল্লাহর লোকজন প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৩টি বাড়ীতে ভাংচুর চালায়। দা চুলপি ও লাটি দিয়ে ঘরের দরজা, জানালা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলার শিকার আশিক মিয়া জানান, হামলাকারীরা তার ঘর থেকে নগদ ১ লক্ষ টাকা, ১ ভরি ওজনের স্বর্নালংকার, দামী মোবাইল ফোন, ও ১৩ বস্তা ধানসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। এবং ঘটনার সাথে জড়িত ১জন কে গ্রেফতার করা হয়েছে। হামলায় গুরুতর আহতরা হল, মাছাদ মিয়া (৫০), মিজানুর রহমান (৩৫), লিটন মিয়া (২৫), রিজন মিয়া (২০), শিপন মিয়া (১০), আলী নুর (১৮) ও মাছুম (১৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com