রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

এভারেস্টে তুষার ধ্বসে নিহত ১২ শেরপা

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মাউন্ট এভারেস্টের একটি ঢালে তুষারধসে অন্তত ১২ জন শেরপা নিহত হয়েছেন। এভারেস্টে তুষারধসে নিহত ১২ শেরপা। শেরপা গাইডরা পর্বতারোহীদের জন্য দড়ি বেঁধে পথ তৈরি করছেন। নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) জানিয়েছে, এভারেস্টের ‘বেসক্যাম্প’ থেকে প্রায় ৫ হাজার ৮০০ মিটার উচ্চতায় ‘পপকর্ন ফিল্ড’ বলে পরিচিত একটি জায়গায় শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এটিকে এভারেস্টে এ যাবত কালের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তুষারধসে কয়েকজন পর্বতারাহীও নিখোঁজ হয়েছেন। তাদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
নিহত শেরপা গাইডরা পর্বতারোহীদের জন্য দড়ি বাঁধতে এভারেস্টের ঢাল বেয়ে উপরে উঠছিলেন। সেসময় তুষারধসের কবলে পড়েন তারা। নিহত এবং আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এপ্রিল মাসকে এভারেস্টে আরোহণের জন্য আদর্শ সময় বলে মনে করা হয়। শত শত পর্বতারোহী এই সময়ে এভারেস্টের চূড়া জয়ের চেষ্টা করেন। ১৯৫৩ সালে এভারেস্টের চূড়ায় প্রথম উঠেছিলেন স্যার এডমান্ড হিলারি ও তেনজিং নোরগে। এরপর তিন হাজারের বেশি মানুষ এ পর্যন্ত এভারেস্টের চূড়ায় উঠেছেন। বহু মানুষ এভারেস্টে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com