বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী গুরুতর আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০১৯
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে খায়রুন নেছা (৪০) নামে এক প্রবাসির স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, খায়রুন নেছা তার ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে একা থাকেন। তার মেয়েরা স্কুল এবং কলেজে লেখাপড়া করে। একই গ্রামের জনৈক্য ব্যক্তি তাদের একা পেয়ে প্রায়ই অশ্লীল ভাষায় গালি-গালাস করে। এ নিয়ে খায়রুন নেছা বিচার প্রার্থী হলে ওই ব্যক্তি ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল খায়রুন নেছার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com