বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ব্যবসায়ী-ভোক্তা অধিদপ্তর মতবিনিময় সভা রমজানে প্রতিদিন চলবে বাজার অভিযান

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। হবিগঞ্জে খাদ্য ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রমজান মাসের প্রতিদিন বাজার তদারকি অভিযান চালানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানন অধিদপ্তরের সিলেট বিভাগের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান মাসে হবিগঞ্জের ভোক্তা সাধারণ যাতে কোনভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সকল ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিবে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও একাধিক গণশুনানীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে রমজান মাসে সাধারণ ভোক্তাদের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা এবং নকল-ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি পরিহার করার জন্য আহবান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম তুহিন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ফলব্যবসায়ী সমিতি, হোটেল মালিক ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ীরা তাদের ব্যবসার বিভিন্ন নীতিমালা তুলে ধরেন। সভাটি ভোক্তা অধিদপ্তর ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে যৌথভাবে আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com