শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পুলিশ সদস্যদের ২ দিনব্যাপী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে ২ দিন ব্যাপী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ কর্মশালার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২ টায় এ অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, এ ছাড়াও সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। উক্ত কর্মশালায় ৩০জন নারী পুলিশ ও ৩০ জন পুরুষ সদস্যের অংশগ্রহণে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ের সম্পর্কে প্রশিক্ষণ দেন ডাক্তার মিঠুন রায়, ডাঃ গৌতম বরন মিস্ত্রি, ডাঃ আহমেদ রিয়াজ চৌধুরী, ডাঃ মোঃ রিফায়েত হোসাইন, ডাঃ মৌসুমী ভদ্র, নায়েক মিজানুর রহমান পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ।
পুলিশ সুপার, উক্ত কোর্সে আগত প্রশিণার্থীদের মধ্যে সনদপত্র এবং ফাস্ট এইড বক্স বিতরণসহ প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলা ৯ টি থানা, ৭ টি ফাঁড়ী ও ৬ টি তদন্ত কেন্দ্রসহ জেলার বিভিন্ন ইউনিটে পুলিশ সদস্যদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করেন। জেলা পুলিশ সদস্যদের ডিউটির পাশাপাশি এই ধরনের মহৎ কর্মশালার আয়োজন এবং প্রত্যেক থানা ও ফাঁড়ীতে ফাস্ট এইট বক্সের ভিতরে প্রেসার মাপার যন্ত্র, ডায়বেটিস মেশিন, সেভলন ক্রীম, ওজন মাপার যন্ত্রসহ চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিতরণ করেন। বাংলাদেশে এই প্রথম হবিগঞ্জ জেলায় পুলিশ সুপারের নিজ উদ্যোগে এ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com