শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সাংবাদিক এসএম সুরুজ আলীর পিতা মোঃ আজাদ আলীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াইর সিনিয়র রিপোর্টার এসএম সুরুজ আলীর পিতা মোঃ আজাদ আলী গতকাল বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক এস এম সুরুজ আলীর পিতার মৃত্যু সংবাদ পেয়ে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ তাকে শেষ বারের মতো দেখতে আতুকুরায় গ্রামের বাড়িতে ভিড় জমান। তাকে শেষ বারের মতো দেখতে যান হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বানিয়াচঙ্গ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সজিব আলী, অ্যাডভোকেট মাসুদ করিম আখন্জী, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, নিউজটুয়েন্টিফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ প্রমূখ।
মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জোহর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসকাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, বানিয়াচঙ্গ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সজিব আলী, অ্যাডভোকেট মাসুদ করিম আখন্জী। দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী কয়সর আহমেদ শামীম, মরহুমের বড় ছেলে মোঃ সাজিদ আলী ও এসএম সুরুজ আলী। পরে গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
বিভিন্ন মহলের শোক ঃ সাংবাদিক এস এম সুরুজ আলীর পিতার মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পৃথক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বুধবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com