শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

সংঘাত সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারে গ্রাম আদালত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥ গ্রামীণ এলাকার সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারে গ্রাম আদালত। গ্রাম আদালত দ্রুত সময়ের মধ্যে যে কোন বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এই ভূমিকা পালন করতে পারে। তাই গ্রামীণ এলাকায় সকলের ধনের সংঘাত সহিংতার প্রতিরোধের জন্য সরকার স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠন করে বিচার করার সু-ব্যবস্থা চালু করেছে। এটা নিসন্দেহে সরকার যুগন্তকারী পদক্ষেপ।
এক সমিক্ষায় দেখা যায়, যে সব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু আছে সেই সব ইউনিয়ন গুলোতে ুসংঘাত ও সহিংতার পরিমান অন্য ইউনিয়ন পরিষদ থেকে তুলনা মূলক কম।
গ্রাম অঞ্চলের সংঘাত সহিংতা প্রতিরোধে এবং এ সংক্রান্ত বিষয়াবলির বিচার সহজলভ্য করার উদ্দেশ্যে গ্রাম আদালত অধ্যাদেশ ১৯৭৬ এর আওতায় এ আদালত গঠিত হয়। এটি সম্পূর্ণরুপে একটি মীমাংসা মূলক আদালত ব্যবস্থা।
বাংলাদেশে মোট জনসংখ্যার সিংহভাগই গ্রামে বসবাস করে। এর একটি অংশ ব্যাপক দারিদ্্র, নিরর এবং তারা আধুনিক বিচার ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি অবগত নয়। আর এ দরিদ্্র জনসাধারণের পক্ষে শহরে গিয়ে র্দীঘদিন মামলা মোকাদ্দমা চালানো অত্যন্ত কঠিন এবং ব্যয় বহুল ব্যাপার। তাই গ্রাম পর্যায়ে যদি ঝগড়া বিবাদের মিমাংসা বা নিষ্পত্তির ব্যবস্থা থাকে তাহলে গ্রামীণ এলকার জনসাধারণ একদিকে যেমন বিড়ম্ভ¢না ও আর্র্থিক ব্যায়ের হাত থেকে রক্ষা পাবে আর অন্যদিকে ছোট খাট বিষয়ে দ্রুত বিচার কার্য সংগঠিত হওয়ার ফলে এর তীব্রতা ও ব্যাপকতা বহুলাংশে কমে যাবে। এতে গ্রামীন সমাজে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com