বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সোনাই নদী থেকে আবু সাঈদ’র লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কাছে সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু সাঈদ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। গতকাল বুধবার (৪ জুন) সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থাণীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।মাধবপুর থানার এসআই মুকুল জানান, “লাশটি নদীর যে অংশে ভাসছিল সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মধ্যে পড়েছে।” স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জুন) কোনো এক সময় আবু সাঈদ নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে নি। নদীর পাড়ে আবু সাঈদের ব্যবহৃত কাপড়চোপড় ও মোবাইল ফোন পাওয়া গেছে। নাসিরনগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com