রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে কাদির হত্যাকান্ড মামলায় সন্দোহেভাজন কথিত প্রেমিকা গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দক্ষিন হোসেনপুর গ্রামের প্রবাসী আব্দুল কাদির (৩৫) মৃত্যুর ঘটনায় দায়েরী মামলার সন্দেহেভাজন আসামী কতিথ প্রেমিকা ফুলেছা বেগম’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ফুলেছা বেগম ওই গ্রামের মৃত সেবেদ মিয়ার মেয়ে। গত ৩ এপ্রিল বুধবার সকালে গোয়াল ঘরের পাশে বারান্দা রোম থেকে কাদিরের মৃত দেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃত আব্দুল কাদির ওই গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন কুয়েত, লন্ডন ও দুবাই অবস্থান করে প্রায় ১ বছর পুর্বে বাড়ীতে আসে। তার পরিবারের লোকজনের অভিযোগ প্রতিপক্ষ লোকজন পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ^সরোদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আবুল হাসান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মামলার চলমান তদন্তে, মোবাইল কল লিষ্টের সুত্রধরে গত মঙ্গলবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের ফুলেছা বেগম নামে এক মহিলাকে থানায় নিয়ে আসেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ফুলেছা বেগমের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করে এবং মামলার তদন্ত ও ঘটনার মুটিভ উদঘাটনের স্বার্থে আদালতে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নিয়েছে। পুলিশ সুত্রে জানাযায়, ফুলেছা বেগমের সাথে মৃত আব্দুল কাদিরের গভীর সম্পর্ক ছিল। গত মাসের কল লিষ্ট অনুযায়ী অসংখ্যবার তাদের সাথে ফোনালাপ হয়েছে। এমনকি সর্বশেষ আব্দুল কাদির মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফুলেছা বেগমের সাথে কাদিরের ফোনালাপ হয়। ফুলেছা বেগমকে নিয়ে এলাকায় নানা রসালো আলাচনা চলছে। রয়েছে নানা অভিযোগ ও অজানা কাহিনী। অভিযোগ সুত্রে প্রকাশ, একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সফিক মিয়াগংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে আব্দুল কাদির পরিবারের। তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষ লোকজন বুধবার রাত সাড়ে ১২ টা থেকে সকাল ৬ ঘটিকার মধ্যে কোন এক সময় তাকে পরিকল্পিতভাবে শ^সরোদ্ধ করে হত্যা করে। ঘটনার পর থেকেই ওই গ্রামের প্রতিবেশী ফুলেছা বেগমকে নিয়েও নানা আলোচনা সমালোচনার ঝড় বইছিল। ঘটনার পরপর ফুলেছা বেগম নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে। মঙ্গলবার পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com